রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লন্ডনের ভবনে অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

আকাশবার্তা ডেস্ক :

লন্ডনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেনের পথে বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের কাছে পাঠানো এক বার্তায় ভয়াবহ আগুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

শেখ হাসিনা তার শোকবার্তায় বলেছেন, “আমি গ্রিনফেল টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় গভীরভাবে দুঃখিত।”

দমকল কর্মীদের আপ্রাণ প্রচেষ্টায় এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এই সংকটকালে বৃটিশ প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেছেন, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সমভাবে ব্যথিত।”

স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৫৪ মিনিটে ল্যাঙ্কাস্টার ওয়েস্ট ইস্টেটের লাটিমার রোডের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভবনটিতে আরো অনেক মানুষ আটকা পড়েছেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১