রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনা প্রধানসহ ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আতাহিরুসহ ১১ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রয়টার্স, বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২১ মে) এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার বিমান বাহিনীর পক্ষ থেকেও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তারা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করতে শুরু করেছে।

শুক্রবার সেনা প্রধান এক অফিসিয়াল সফরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের রাজ্য কাদুনায় যাচ্ছিলেন। যেখানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে। সেনা প্রধানকে বহনকারী বিমানটি কাদুনা বিমানবন্দরের কাছাকাছি যাওয়ার পর পরই বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় সেনা প্রধান, তার সহকারীসহ ১১ জন নিহত হয়েছেন।

এ নিয়ে গেল তিন মাসের মধ্যে নাইজেরিয়ায় তিনটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটলো।

চলতি বছরের জানুয়ারিতে নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মদ বুহারি সেনা প্রধান হিসেবে নিয়োগ দেন আতাহিরুকে। নিয়োগ পাওয়ার চার মাসের মাথায় মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০