সোমবার ৬ই এপ্রিল, ২০২৬ ইং ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ফিলিস্তিনি প্রেসিডেন্টকে সৌদি বাদশাহর ফোন

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

শুক্রবার ওই ফোনালাপে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান বাদশাহ সালমান।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলের সেনা অভিযান ও নিরস্ত্র মানুষ হত্যার ঘটনায় উদ্বেগ জানান বাদশাহ।

তিনি বলেন, জেরুজালেমে হামলাসহ সব ধরনের আক্রমণাত্মক তৎপরতা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর চাপ প্রয়োগ করবে রিয়াদ। একই সঙ্গে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসানেও কাজ করবে তার সরকার।

এ সময় ফিলিস্তিনের প্রতি দীর্ঘ সমর্থন অব্যাহত রাখায় সৌদি বাদশাহর কাছে কৃতজ্ঞতা জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

ইসরায়েল-ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে মুসলমান ও আরব রাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানান আব্বাস।

গাজায় অস্ত্রবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে উপসাগরীয় জোট জিসিসিভুক্ত দেশ কুয়েত, বাহরাইন, ওমান, সৌদি আরব।

এর আগে মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিবাদে রকেট ছোড়ে হামাস। এর জেরে গত ১০ মে থেকে গাজা উপত্যকায় নৃশংস বিমান হামলা শুরু করে ইসরায়েল।

যুদ্ধবিরতি শুক্রবার থেকে কার্যকর হওয়ার আগে টানা ১১ দিনের হামলায় গাজায় ২৩২ ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে ৬৫ শিশু ও হামাস যোদ্ধা রয়েছে। হামলায় আহত হয়েছে এক হাজার ৯০০ মানুষ। অন্যদিকে ইসরায়েলে হামাস ও অন্য সংগঠনগুলোর রকেটে ১২ জন নিহত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০