সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

স্ত্রীকে ছেড়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক :

বিয়ের এক বছর পর স্ত্রীকে ছেড়ে শাশুড়িকে নিয়ে হানিমুনে গেছেন ভারতের বিহার রাজ্যের এক যুবক। জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময়ে ২৩ বছর বয়সী সুরজ নামের ওই যুবক যখন শাশুড়ির প্রতি তার অনুরাগের কথা জানান, তখন সবে তার বিয়ে হয়েছে। তার স্ত্রী লতা ১৯ বছরের তরুণী।সুরজ জানান, তার অসুস্থ অবস্থায় স্ত্রী তার সেবা করেননি, করেছেন শাশুড়ি। আর ওই সময় ৪২ বছরের শাশুড়ি আশার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে। শাশুড়ির নীরব সম্মতিও তখন বুঝিয়ে দিয়েছিল অনেক কিছু। তবে বাদ সাধেন ৪৮ বছর বয়সী শ্বশুর হরি।

শ্বশুর নিজের স্ত্রী আর জামাইয়ের বিরুদ্ধে পঞ্চায়েতে অভিযোগ করেন। কিন্তু পঞ্চায়েত এ সমস্যার সমাধান খুঁজে পায়নি। ফলে এ অভিযোগ যায় আদালতে। এরপর ওই যুবকের স্ত্রীও স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু প্রেমের টানে তত দিনে সুরজ আর তার শাশুড়ি আশা পাগলপ্রায়। তারা একে অপরের সঙ্গে থাকতে আদালতেই সুরজ স্ত্রী লতার সঙ্গে বিচ্ছেদ করেন। এরপর গত বুধবার বিয়ে করেন আশাকে।

বিয়ের পরই এই প্রেমিক যুগল হানিমুনে গেছেন বলে জানিয়েছেন আত্মীয়-পরিজনরা। তাদের অনেকেই মন থেকে এ বিয়ে মেনে না নিলেও বলছেন, কিছুই তো আর করার নেই। আদালতের আদেশ, তাই সব মেনে নিতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31