সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেন, না হয় বিষ দেন’

আকাশবার্তা ডেস্ক :

চলমান করোনা পরিস্থিতি দেশের অন্য সব প্রতিষ্ঠান খোলা থাকলেও বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে তীব্র সেশনজট, হতাশা, মানসিক চাপ সহ নানার সমস্যা সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মাঝে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সারাদেশে একযোগে মানববন্ধন করছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি যে করেই হোক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। করোনায় দোহাই আর চলবে না। হয় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেন না হয় আমাদের বিষ খাইয়ে মেরে ফেলেন।

সোমবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সাথে শিক্ষার্থী বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন চালিয়ে যাচ্ছে। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানববন্ধন কার্যক্রম পরিচালনা করছে।

মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ দিন ধরেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের শিক্ষার্থীদের জীবন নষ্ট করে দেয়া হচ্ছে। দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গার্মেন্টস, কারখানা তো বন্ধ নেই। গণপরিবহন ও বন্ধ নেই তাহলে কেনো শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ থাকবে? শুধু কি শিক্ষাপ্রতিষ্ঠানেই করোনা আছে?

উপস্থিত মানববন্ধনকারী শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আমরা কঠোর আন্দোলনে যাবো। প্রয়োজনে রাজপথ ছাড়বো না, পুরো ঢাকা শহরকে অচল করে দেয়া হবে। আমাদের সাথে এমন অবহেলা সহ্য করা হবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930