রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোকতার উয়ানে এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী।

অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় রদবদল করার পর সোমবার (২৪ মে) আটক করা হয় তাদেরকে।

এ খবর নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাদেরকে আটক করে রাজধানী বামাকো কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে।

মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয়বার দেশটিতে এমন ঘটনা ঘটল। সোমবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এতে মন্ত্রিসভায় থেকে অন্তত দুজন সেনা কর্মকর্তা বাদ পড়েন।

উল্লেখ্য, মালির অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সামরিক অভ্যুত্থানের নেতা আসামি গইতা। এছাড়া আটক হওয়া প্রধানমন্ত্রী বাহ এনদাও একজন সাবেক সামরিক কর্মকর্তা।

এদিকে, সেনাবাহিনীর হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দ্রুত মুক্তি চেয়েছে জাতিসংঘ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০