বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে সব আদালত খুলে দেয়ার দাবি মাহবুবের

আইন আদালত ডেস্ক :

স্বাস্থ্যবিধি মেনে দেশের সব আদালত খুলে দেয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শনিবার (২৯ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জ্যেষ্ঠ এ আইনজীবী।

খন্দকার মাহবুব বলেন, সুরক্ষা মেনে দ্রুত সব আদালত খুলে না দিলে বর্তমানে যে অবস্থা আছে তা যদি চলতে থাকে তাহলে বিচার বিভাগ ভেঙে পড়বে, ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে। আর বিচারের প্রতি যদি মানুষের অনীহা আসে তাহলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে।

এ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিশন গঠনেরও দাবি জানান তিনি। এই আইনজীবী নেতা বলেন, করোনার পূর্বেই আমাদের বিচার বিভাগ মামলার সংখ্যা নিয়ে একটা সংকটপূর্ণ অবস্থায় ছিল। করোনার পরে দীর্ঘদিন নিম্ন আদালত উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে সেই সংকট একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।

খন্দকার মাহবুব বলেন, বর্তমানে প্রচুর সংখ্যাক মামলা। এমনকি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরাও দীর্ঘদিন ধরে কনডেম সেলে রয়েছে। এসব মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটা কমিশন করা উচিত। তারা সুচিন্তিত মতামত দেবেন কিভাবে মামলা নিষ্পত্তি করা যায়। নতুবা এখন যে অবস্থা আছে সেটি যদি চলতে থাকে তাহলে বিচার বিভাগ ভেঙে পড়বে, ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে।

তিনি বলেন, বর্তমানে গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। অথচ বিচার বিভাগ এমন একটা অবস্থায় রয়েছে যে, মানুষ বিচার না পেয়ে হতাশার মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, এই অবস্থায়ও আইনজীবীরা যেন মোটামুটি সুরক্ষা নিয়ে চলতে পারে তার ব্যবস্থা করতে হবে। পেশাগত কাজে যে আইনজীবীরা আদালতে যান তাদেরকে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করারও দাবি জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১