সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ফের সিদ্ধান্ত পরিবর্তন, ফাইজারের টিকা আসছে রাতেই

স্বাস্থ্য ডেস্ক : 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রোববার (৩০ মে) রাতেই নির্ধারিত সময়ে আসছে।

যদিও এর আগে দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ফ্লাইট জটিলতার কারণে আজ টিকা আসছে না বলে জানিয়েছিল তারা।

রোববার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন গণমাধ্যমকে বলেন, আজকেই ফাইজারের টিকা আসছে। ব্রিফিংয়ের আগ পর্যন্ত আমাকে জানানো হয়েছিল ফ্লাইট জটিলতার কারণে আজ টিকা আসছে না। ব্রিফিং শেষে পরে আবারও ফোনে জানানো হয়েছে যে রাতেই টিকা আসছে।

তিনি বলেন, রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে টিকা দেশে পৌঁছাবে বলে আমাদের জানানো হয়েছে।

এর আগে দুপুরে নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, ফাইজারের সেই টিকার চালান বাংলাদেশ আজ পাচ্ছে না। এ টিকা বাংলাদেশে আসতে আরও ১০ থেকে ১২ দিন লেগে যেতে পারে। কোভ্যাক্সের মাধ্যমে এক লাখ ছয় হাজার টিকা আসবে। এটি এলে পরে ঠিক করা হবে কারা পাবে, কাদের দেয়া হবে।

তিনি আরও বলেন, ফাইজারের এ টিকা অত্যন্ত সংবেদনশীল, এটি অত্যন্ত হিমায়িত অবস্থায় রাখতে হয়। মাইনাস ৭৩ ছাড়া এ টিকা টিকিয়ে রাখা যায় না।

শনিবার (২৯ মে) বিকেলে অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে বলে আমাদের জানানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930