রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

সংসদে বাজেট অধিবেশন শুরু

আকাশবার্তা ডেস্ক :

শুরু হয়েছে ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশন। বুধবার (২ জুন) বিকেল ৫টা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত থাকলেও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ অধিবেশনে যোগ দেননি।

এই অধিবেশনে আগামীকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা মহামারির কারণে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রেখে অধিবেশন শুরু হয়েছে। আগামী ১২ কার্যদিবসের মতো অধিবেশন চলতে পারে। এতে একজন সংসদ সদস্য তিন-চার দিন অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাবেন। প্রতি কার্যদিবসে উপস্থিতি সংখ্যা ১০০ থেকে ১২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

সংসদ অধিবেশনে অংশ নেওয়ার আগে প্রত্যেক সংসদ সদস্যের জন্য করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক। একদিন করোনার টেস্টের নেগেটিভ ফলাফলের ভিত্তিতে পরপর দুদিন অধিবেশনে যোগ দেওয়া যাবে।

১২ কার্যদিবসে সংসদের এই অধিবেশন হবে- ২ জুন বুধবার, ৩ জুন বৃহস্পতিবার, ৬ জুন রোববার, ৭ জুন সোমবার, এরপর বিরতি দিয়ে ১৪, ১৫, ১৬, ১৭ সোম থেকে বৃহস্পতিবার, ২৮, ২৯, ৩০ সোমবার থেকে বুধবার এবং ১ জুলাই বৃহস্পতিবার সংসদের বৈঠক বসবে।

২ জুন বিকেল ৫টায় অধিবেশন শুরু হওয়ার পর শোকপ্রস্তাব, আলোচনাও গ্রহণ করা হবে। এরপর সংসদ মুলতবি হবে। পরদিন বিকেল ৩টায় বাজেট উত্থাপন ও অর্থ বিল উত্থাপন। এরপর থেকে প্রতিদিনের কার্যদিবস বেলা ১১টায় শুরু হবে।

৬ জুন রোববার কমিটির বিল সম্পর্কিত রিপোর্ট উত্থাপন (যদি থাকে), চারটি বিল উত্থাপন এবং সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে। ৭ জুন সোমবার সম্পূরক বাজেটের আলোচনা ও পাস এবং নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাস হবে।

এরপর ১৪, ১৫, ১৬, ১৬ ও ২৮ জুন মূল বাজেটের ওপর আলোচনা হবে। ২৯ জুন মূল বাজেটের সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস, ৩০ জুন বুধবার মূল বাজেট পাস ও নির্দিষ্টকরণ বিল পাস, ১ জুলাই বৃহস্পতিবার প্রশ্নোত্তরপর্ব, বেসরকারি বিল উত্থাপন, সরকারি বিল পাস এবং অধিবেশন সমাপ্তি হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন। বিরোধী দলের শীর্ষ নেতারাও বক্তৃতা করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১