সর্বশেষ:
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

চাঁদপুরের ছেলের প্রেমে ছুটে এলেন আমেরিকান মেয়ে

এক্সক্লুসিভ ডেস্ক : 

প্রেমের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চাঁদপুরের আশিকাটি ইউনিয়নের এক যুবকের সঙ্গে শনিবার (৫ জুন) দুপুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমেরিকান মেয়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া তাদের এক নজর দেখার জন্য বিয়ে বাড়িতে অনেকে ভিড় জমিয়েছেন।

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে আমেরিকান মেয়ে জিইনাবচনের সঙ্গে মো. কামাল উদ্দিন প্রধানিয়ার ছেলে শাহাদাত হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ দিন দুপুরে আশিকাটির রালদিয়া নিজ বাড়িতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতে শাহাদাত হোসেন আমেরিকার নাগরিক প্রেমিকা জনস্ জিইনাবচনকে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করেন।

এ সময় শাহাদাত হোসেন ও নববধূ জনস্ জিইনাবচন বলেন, আমাদের ভালোবাসা বহু বছরের। আমরা বিবাহ বন্ধনে জড়িয়েছি। আমাদের আগামী দিনগুলো যেন সুখের হয়, এজন্য আমাদের দোয়া করবেন।

এ বিষয়ে আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার বলেন, বিয়েতে আমি না গেলেও ঘটনাটির বিষয়ে অবগত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31