সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
একসময়ের ছাত্রলীগ নেতা ফারুককে এক লাখ টাকা দিয়ে পাশে দাড়ালেন কাদের মির্জা।

রিকশাচালক ছাত্রলীগ নেতাকে এক লাখ টাকা দিলেন কাদের মির্জা

আকাশবার্তা ডেস্ক :

একসময় তার জয় বাংলা স্লোগানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ছাত্রলীগের শত শত নেতা-কর্মী। বিএনপি-জামায়াতের শাসনামলে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করেছেন। সহ্য করতে হয়েছে জেল-জুলম-নির্যাতন। লেখাপড়াটাও শেষ করতে পরেননি একসময়ের ছাত্রলীগ নেতা ফারুক।

নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের দুঃসময়ের সঙ্গী দাপুটে ছাত্রলীগ নেতা ফারুক এখন রিকশা চালক শিরোনামে ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত সংবাদের পর সেই আনোয়ার হোসেন ফারুকের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

ছাত্রলীগ নেতা ফারুক ও নোয়াখালী পৌরসভার মেয়র কাদের মির্জা। ছবি : ভোরের কাগজ।

রবিবার (৩০ মে) বেলা পৌনে ১২টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে সাবেক এই ছাত্রলীগ নেতা ফারুকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এসময় ফারুকের পারিবারিক খোঁজখবর নিয়ে তার চাকরির বিষয়ে কথা বললেন মেয়র মির্জা।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ফারুকদের মতো কর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তাদের শ্রমে-ঘামে আজ আওয়ামী লীগ ক্ষমতায়। অথচ ফারুকের মতো কর্মীরা অবহেলিত। ফারুকসহ অবহেলিত কর্মীদের পাশে থাকার কথা জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930