মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

একই কনেকে বিয়ে করতে হাজির দুই বর!

এক্সক্লুসিভ ডেস্ক : 

একই কনেকে বিয়ে করতে বরযাত্রী নিয়ে হাজির হয়েছে দুই হবু বর! শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এটাহ জেলার কোতওয়ালি দেহাত পুলিশ সার্কেলের অন্তর্গত সিরোন গ্রামে।

ইন্ডিয়া ডট কম জানায়, ওই গ্রামের বাসিন্দা মোহিনী নামে এক তরুণীর সঙ্গে নিকটবর্তী সৌরিক পুলিশ স্টেশনের অন্তর্গত ফুলানপুর গ্রামের বাবলু নামে এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল।

দুইপক্ষ আলোচনা করেই বিয়ের দিন স্থির করে। এরপর বিয়ের দিন নির্দিষ্ট সময়ে বরযাত্রী নিয়ে হাজির হন বাবলু। নিয়ম মেনে শুরু হয় বিয়ের অনুষ্ঠানও।

কিন্তু হঠাৎ সেখানে হাজির হয় আরেকটি বরযাত্রীর দল। আর সেখানে বরবেশে আসেন হায়াতনগরের বাসিন্দা অজিত নামের এক ব্যক্তি। এরপরই ঝামেলা শুরু হয়।

আসলে অজিতের সঙ্গে মোহিনীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মোহিনীর বাড়ির লোকজন এই সম্পর্কে রাজি ছিলেন না। তারা মোহিনীর বিয়ে বাবুলর সঙ্গে ঠিক করে।

এরপরই প্রেমিকার বিয়ের খবর জানতে পারে অজিত। তাই পরিকল্পনা মতো বরযাত্রী নিয়ে মোহিনীর বিয়ের দিনই হাজির হয় অজিত।

জানা গেছে, নিয়ম মেনে বাবলু বরমালা পরালেও শেষপর্যন্ত অজিতকে বিয়ে করে তার বাড়ি চলে যান মোহিনী। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকতে হয়।

পুলিশ মোহিনীর বাবা ও কাকাকে হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অজিতের বাড়ির লোকজনকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১