মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সুপ্রিমকোর্টের আইনজীবীকে বিয়ে করছেন রেলমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। ৬৫ বছর বয়সী এই মন্ত্রী এবার সুপ্রিমকোর্টের একজন আইনজীবীকে বিয়ে করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। 

নাম প্রকাশ অনিচ্ছুক শর্তে সুপ্রিমকোর্টের এক আইনজীবী বলেন, যাকে বিয়ে করছেন তিনি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের একজন সিনিয়র সদস্য। তারও স্বামী নেই। তার সাথে নুরুল ইসলাম সুজনের দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে মন্ত্রীর নবু বউয়ের নাম প্রকাশ করতে অপারগতা জানান এই আইনজীবী।

এদিকে বিয়ের বিষয়ে মন্ত্রীর একাধিক ঘনিষ্ঠ সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পারিবারিকভাবে কথা চলছে দ্রুতই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুন) এ বিষয়ে জানতে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

তবে দুপুরে মোবাইল ফোনে এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে তিনি বলেন, এখন চাঁদ উঠবে উঠবে করছে। বিষয়টা গুঞ্জনের মধ্যেই থাকুক না। আকাশে মেঘ আছে, সূর্য উঠেছে। কিন্তু দেখতে পারছেন না। মেঘ কেটে গেলই আপনারা সূর্য দেখতে পারবেন। এটা খোলাসা করার দরকার নেই।

এরপর রেলমন্ত্রী বলেন, আমি আপনার কথা শুনে খুশি যে আপনি আমার কথা ভাবছেন। আমার অনেক কাছের লোকও তো এভাবে ভাবে না।

এর আগে রেল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছিলেন। তবে তাদের সংসার ভালই চলছে বলে জানা গেছে।

জানা যায়, ২০১৮ সালের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর নূরুল ইসলাম সুজনের স্ত্রী, তিন সন্তানের জননী নিলুফার ইসলাম অসুস্থতায় ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ভোটের পরদিন তার দাফন সম্পন্ন হয়। নূরুল ইসলাম সুজন পেশায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন আইনজীবী ছিলেন। প্রবীণ আইনজীবী নূরুল ইসলাম সুজন একাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী নিলুফার ইসলাম গত সংসদ নির্বাচনের আগের দিন ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মারা যান। নূরুল ইসলাম সুজন ও নিলুফার ইসলাম দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে। বড় মেয়েও সুপ্রিমকোর্টের আইনজীবী।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম অংশ নিয়ে হেরে যান নূরুল ইসলাম সুজন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয়বার নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১