বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ত্ব-হাসহ সঙ্গীদের রাতেই আদালতে নিলো পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

প্রায় এক সপ্তাহ ‘নিখোঁজ’ থাকার পর ফিরে আসা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে আদালতে নিয়েছে রংপুর কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে নয়টার দিকে তাদের কে এম হাফিজুর রহমানের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আদালতে নেয়ার বিষয়ে রংপুর ডিবি পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন, যেহেতু তাদের নিখোঁজ থাকার বিষয়ে জিডি করা আছে, সে জন্য তাদের আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে যা করণীয়, তা আদালতই ঠিক করবেন।

গত ১০ জুন রাত থেকে কোনো খোঁজ মিলছিল না আবু ত্ব-হা এবং তার সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ এবং গাড়িচালক আমির উদ্দিনের।

সেদিন বিকেল ৪টার দিকে ওই তিনজনসহ আবু ত্ব-হা রংপুর থেকে ভাড়া করা এক গাড়িতে ঢাকার পথে রওনা দেন। রাত আড়াইটার দিকে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তার কথাও হয়। কিন্তু তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়ার কথা বলেছিলেন তার স্ত্রী।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ১১ জুন বিকেলে রংপুর কোতোয়ালি থানায় জিডি করেন ত্ব-হার মা আজেদা বেগম।

ত্ব-হার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহারও ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দপ্তর, র‌্যাব সদর দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে থাকেন স্বামীর খোঁজে।

দশ দিন পেরিয়ে শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর মাস্টার পাড়া এলাকায় প্রথম স্ত্রী হাবিবা নূরের বাবার বাড়িতে উপস্থিত হন ত্ব-হা। পরে বেলা পৌনে ৩টার দিকে তাকে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে।

ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে উপ-কমিশনার আবু মারুফ হোসেন জানান, ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আবু ত্ব-হা তার সঙ্গীদের নিয়ে গাইবান্ধায় আত্মগোপনে ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১