রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

অস্তিত্বহীন বিএনপি জনরায়কে ভয় পায়, তাই নির্বাচনে আসেনা : লক্ষ্মীপুরে নানক

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, ‘বিএনপি কেন আজকে নির্বাচনে অংশ গ্রহণ করেনা। তারা তাদের রাজনৈতিক খেই হারিয়ে ফেলেছে, তারা ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে, বিএনপি আজ নেতৃত্বহীন ও অস্তিত্বহীন হয়ে পড়েছে। ২০০৮ সাল থেকে বিএনপি যে নৈরাজ্যের পথে পা বাড়িয়েছে সে নৈরাজ্যকর পরিস্থিতির কারণে বিএনপির অপমৃত্যু হতে বাধ্য। একথা আমরা বার বার বলে আসছি এখনো বলছি, নির্বাচনে অংশগ্রহণ করার মতো জনগণের প্রতি আস্থা-বিশ্বাস হারিয়ে ফেলেছে বিএনপি। সে কারণে বিএনপি আজ জনরায়কে ভয় পায়, আর ভয় পায় বলেই বিএনপি উপ-নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে আতঙ্কবোধ করছে।’

শনিবার (১৯ জুন) দুপুরে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নানক।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে আরো সু-সংঠিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। শুধু উপ-নির্বাচনেই নয় আগামী সংসদ নির্বাচনেও শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।’

জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে নৌকার প্রার্থীর পক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের এমপি প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ। সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা ও পৌরসভার মেয়র আবু তাহের, মোজাম্মেল হক মিলন, মোজাম্মেল হায়দার মাসুম, নুরুল হুদা পাটোয়ারী, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, মোমিন পাটোয়ারী প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১