নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এরআগে শনিবার (১৭ জুন) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। তিনি নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান জানান, ঘটনার সময় হারুন পাশের মসজিদে তারাবির নামাজ আদায় শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
লক্ষ্মীপুর মডেল থানার ওসি (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, একাধিক নাশকতা মামলায় হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।