সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফ্রান্সের প্রেসিডেন্টকে শিশুর প্রশ্ন- চড় খাওয়ার পর কেমন আছেন?

আন্তর্জাতিক ডেস্ক :

সম্প্রতি জনসমক্ষে চড় খেয়ে চরম বিব্রত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। সেই প্রসঙ্গেই আরও একবার বিব্রত হলেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসী প্রেসিডেন্ট একটি স্কুল পরিদর্শন করার সময় নিষ্পাপ ভঙ্গিতে ‘চড় খাওয়ার পর কেমন আছেন?’ প্রশ্ন করে ম্যাক্রোঁকে মানুষের সামনে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় এক শিশু।

এক শিক্ষার্থী টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আঙুল তুলে ম্যাক্রোঁকে জিজ্ঞেস করে বসে, ‘চড় খাওয়ার পর আপনি কি এখন ঠিক আছেন?’

শিশুটির প্রশ্নের উত্তরে ম্যাক্রোঁ মুচকি হেসে জবাব দেন যে তিনি ঠিক আছেন। এরপর ম্যাক্রোঁ শিশুটিকে বলেন, এভাবে কাউকে থাপ্পড় দেয়া ঠিক নয়, এটা ভালো কোন কাজ নয়, যে আমাকে থাপ্পড় দিয়েছে সে ভালো কাজ করেনি। তিনি শিশুটিকে আরো বোঝান, স্কুলে সহপাঠীদের সাথে মারামারি করাও ঠিক নয়।

এর আগে জনগণের সঙ্গে সামনাসামনি আলাপ ও সৌহার্দ্য বিনিময় করতে গিয়ে কদিন আগেই থাপ্পড় খেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রো। ব্যারিকেডের কাছাকাছি যেতেই তার গালে সজোরে চড় মারেন এক যুবক।

ভিড়ের মধ্যে প্রকাশ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চড় মারা দামিয়ান তাহেলকে ১৮ মাসের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তারমধ্যে ১৪ মাসের সাজা স্থগিত এবং চার মাসের সাজা এখনই ভোগ করতে হবে।

তাহেল আদালতকে বলেছেন, হঠাৎ আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি ওই কাজ করে বসেছেন। কিন্তু প্রসিকিউটর বলেন, ওটা ‘ইচ্ছাকৃতভাবে ঘটানো নৃশংস’ কর্মকাণ্ড ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১