সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সেরা ‘ইসলামী ব্যক্তিত্বের’ সম্মাননা পেলেন সৌদি বাদশা সালমান

নাজিম ভুঁইয়া, সৌদিঅারব :
সারা বিশ্বে ইসলাম ও মুসলমানদের সেবা এবং দাতব্য কাজে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে মধ্যপ্রাচ্যের প্রভাবশালীদেশ  সৌদিঅারবের  বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে সেরা ইসলামী ব্যক্তিত্বের সম্মাননা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি ফাউন্ডেশন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএইর দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আবদুল আজিজকে এই সম্মাননা দেওয়া হয়।
চলতি বছর এই অনুষ্ঠানে ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তারা বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, গাম্বিয়া, সৌদি আরব, তিউনিসিয়া, লিবিয়া, কুয়েত, মৌরিতানিয়া, রুয়ান্ডা ও মিসরের নাগরিক।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমেদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। একই সঙ্গে তিনি বাদশা সালমানের প্রতিনিধি ও সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ সালেহ বিন আবদুল আজিজ বিন মোহাম্মদ আল আল-শেখের হাতে সেরা ইসলামী ব্যক্তিত্বের সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সৌদির ধর্মমন্ত্রী তরুণদের মধ্যে পবিত্র কোরআন চর্চায় দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ভূমিকার প্রশংসা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31