সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পরীক্ষা না হলে যেভাবে হতে পারে এসএসসি-এইচএসসির ফল

আকাশবার্তা ডেস্ক :

চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাধ্যমেই ফল দিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনা ভাইরাসের কারণে পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প উপায়ে মূল্যায়ন করা হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করতে ইতোমধ্যে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। এ জন্য ঢাবি, বুয়েটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বিকল্প উপায়ের প্রস্তাবগুলো খসড়া আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় সেগুলো যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দেবে। এরপর সংবাদ সম্মেলনে সেটি আনুষ্ঠাকিভাবে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সূত্র জানায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদকে আহবায়ক করে গড়া ১১ সদস্যের কমিটি মৌখিকভাবে কিছু প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে, লিখিত পরীক্ষা বাদ দিয়ে কেবল মাত্র এমসিকিউ প্রশ্নে পরীক্ষা নেয়া। আরেকটি প্রস্তাব হচ্ছে, বিষয় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেয়া। এক্ষেত্রে ২০০ নম্বরের বিষয়গুলো ১০০ নম্বর করা হতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আমরা ঘোষিত সিলেবাসের আলোকে পরীক্ষা নেয়ার ব্যাপারে আশাবাদী। শেষ পর্যন্ত পরীক্ষা নেয়ার জন্য অপেক্ষা করতে চাই। কোনোভাবেই এবার অটোপাস দেয়া হবে না। তবে শেষ পর্যন্ত যদি পরীক্ষা নিতে নাই পারি তাহলে বিকল্পভাবে মূল্যায়ন করা হবে। মূল্যায়ন করেই ফল দেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা ডিসেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করতে চাই। এজন্য যতগুলো বিকল্প আছে সবগুলো নিয়েই আলোচনা চলছে। যে বিকল্প মূল্যায়নটি আমাদের জন্য উপযোগী সেটি বাস্তবায়ন করা হবে। এটি শিগগিরই শিক্ষার্থী এবং অভিভাবকদের জানিয়ে দেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930