সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এভারেস্ট জয়!

আন্তর্জাতিক ডেস্ক :

অক্সিজেন সিলিন্ডার ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্টে পৌঁছে গেলেন ভারতীয় সেনার চার সদস্য। একটি সর্বভারতীয় দৈনিকের খবর অনুয়ায়ী, সেই চার ভারতীয় সেনা সদস্য হলেন কুনচক তেন্ডা, দর্জি ভুটিয়া, কালদেন পানজুর ও সোনম ফুনসক।

জানা যায়, ১৪ জনের একটি দল সেই অভিযান শুরু করে, যার মধ্যে মাত্র তিনজন ছিলেন পর্বতারোহী। এই দলেই ছিলেন কুনচক তেন্ডা, দর্জি ভুটিয়া, কালদেন পানজুর ও সোনম ফুনসক।

ভারতীয় সেনাদেরর তরফ থেকে কর্নেল বিশাল দুবে জানান, মোট ১০ জন অক্সিজেন সিলিন্ডার ছাড়া পর্বতাভিযান শুরু করেন। এই অভিযানের নাম দেওয়া হয় ‘স্নো লাওন এভারেস্ট এক্সপিডিশন ২০১৭’। ইতিহাস গড়ার লক্ষ্যেই এমন দুঃসাহসিক কাজ করার পরিকল্পনা করে ভারতীয় সেনারা বলে জানান তিনি।

এখনও পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার ছাড়া মোট ১৮৭ জন এভারেস্ট জয় করেছেন বলে জানা গেছে। কিন্তু তারা সকলেই একক অভিযাত্রী হিসেবে এই কাজ করেন। এই প্রথমবার কোনও দল এই কীর্তি স্থাপন করল।

উল্লেখ্য পর্বতাভিযানে যেতে গেলে, প্রত্যেককেই অক্সিজেন সিলিন্ডার বইতে হয়। কারণ উচ্চতার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হতে শুরু করে। যার ফলে নিঃশ্বাস নিতে বেশ অসুবিধা হয়। এক একটি অক্সিজেন সিলিন্ডারের ওজন হয় প্রায় ৫ কিলোগ্রাম। এক একটি সিলিন্ডার চলে মোটামুটি ঘণ্টা ছয়েক। তবে যত উপর দিকে উঠতে হয়, ততই তার ব্যবহার বেড়ে যায়। সেক্ষেত্রে কখনও ছ’ঘণ্টার আগেই শেষ হয়ে যেতে পারে একটি সিলিন্ডার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31