শনিবার ১৪ই মার্চ, ২০২৬ ইং ৩০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পদোন্নতি পাওয়া সেনা কর্মকর্তারা বাহিনীকে এগিয়ে নেবেন : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

পদোন্নতি পাওয়া সেনা কর্মকর্তারা সেনাবাহিনীকে আগামীতে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২১ এর প্রথম পর্বের সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সেনাসদর নির্বাচনী পর্ষদের মাধ্যমে সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়। বিগত বছরগুলোতে বাহিনীর গুরুত্বপূর্ণ এ কর্মসূচিতে স্বশরীরেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এ বছর করোনা মহামারির কারণে নির্বাচনী পর্ষদে ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ২০০৮ এর নির্বাচনের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো ঘোষণা দিয়েছিলাম। আজকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই করোনাকালেও সকলে এখানে উপস্থিত হতে পেরেছেন সুস্থ আছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী বলেন- আমি জানি, আপনারা যোগ্য অফিসারদেরকেই পদোন্নতি দেবেন, যারা আগামীতে এই সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাবে।’

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১