মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কমলনগরে নিখোঁজের ৪দিন পর শিশুর লাশ ধানক্ষেত থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে ৮ বছর বয়সি শিশু মো. জুনায়েদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার চরললেঞ্চ ইউনিয়নের চরলরেঞ্চ গ্রামের একটি ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়েছিল। জুনায়েদ উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চা দোকানি শেখ কামালের ছেলে।

পরিবার সূত্র জানায়, চার ভাইবোনের মধ্যে জুনায়েদ তৃতীয়। সে বাবা-মায়ের সঙ্গে চরলরেঞ্চ গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতো। গত ১৩ জুলাই একই এলাকার সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন খোকনের ইটভাটায় বন্ধুদের সঙ্গে জুনায়েদ খেলছিল। এসময় কেউ একজন তাদেরকে ধাওয়া করে। এতে ইটভাটা থেকে সবাই পালিয়ে যায়। সেখান থেকে অন্যান্যরা বাড়িতে ফিরলেও জুনায়েদ ফিরেনি। পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরদিন তার খোঁজে কমলনগরের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হয়। কিন্তু কোথাও কোন সন্ধান পাওয়া যায়নি।

এদিকে শনিবার সকালে ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ধানক্ষেতের পাশে জুনায়েদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। জুনায়েদের বাবা-মা গিয়ে মরদেহ শনাক্ত করে।

জুনায়েদের বাবা শেখ কামাল বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। ঘটনা আড়াল করার জন্য তার লাশ ধান ক্ষেতে ফেলে রেখেছে। পুলিশের তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার করার দাবি জানাচ্ছি। তবে কে বা কারা, কী কারণে হত্যা করেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায় বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১