সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মডার্নার টিকা নিতে পারবে ১২ থেকে ১৭ বছর বয়সীরা

আকাশবার্তা ডেস্ক : 

মডার্নার তৈরি প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিতে পারবে ইউরোপের শিশু-কিশোররা। ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য টিকাটির অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন ওয়াচডগ ইএমএ। 

শুক্রবার (২৩ জুলাই) এই অনুমোদন দেয় তারা। এর মধ্যদিয়ে মডার্না শিশুদের জন্য অনুমোদন পাওয়া দ্বিতীয় ভ্যাকসিন হলো।

মডার্নার ভ্যাকসিনের নাম উল্লেখ করে সংস্থাটি বলে, ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে স্পাইক্যাভ্যাক্স ভ্যাকসিনের ব্যবহার ১৮ বছর বা তার বেশি বয়সীদের মতো হবে। এই ভ্যাকসিনও চার সপ্তাহের ব্যবধানে দুটি ইনজেকশনের মাধ্যমে দেওয়া হবে।

মে মাসে ফাইজার/বায়োএনটেকের বানানো ইউরোপীয় তরুণদের জন্য প্রথম ভ্যাকসিনের অনুমোদনের পরে অ্যামস্টারডামকেন্দ্রিক এই এজেন্সিটি এই সিদ্ধান্ত দিলো।

ইএমএ জানিয়েছে, ১২ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৭৩২ জন শিশুর শরীরে স্পাইকভ্যাকের প্রভাব নিয়ে গবেষণা করা হয়।

গবেষণা বলছে, স্পাইকভ্যাক্স ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে তুলনামূলক অ্যান্টিবডি প্রতিক্রিয়া তৈরি করে যা ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায়।

এটি জিনগত উপাদানগুলো ব্যবহার করে করোনাভাইরাসের স্পাইক প্রোটিন তৈরির জন্য মানব কোষগুলোকে নির্দেশনা দেয়। ফলে সেটা হোস্টকে সত্যিকারের সংক্রমণ ছাড়াই প্রতিরোধের প্রতিক্রিয়ার প্রশিক্ষণ দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930