সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লিবিয়ায় নৌকা ডুবে ৫৭ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক :

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের এক অভিবাসন কর্মকর্তা একথা জানান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক  সংস্থার  (আইওএম) মুখপাত্র সাফা মেহলি জানান, লিবিয়ায় পশ্চিম উপকূলীয় শহর খুমসের কাছে রোববার এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে কমপক্ষে ৭৩ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ওই নৌকা থেকে ১৮ জনকে জেলে আর কোস্টগার্ডরা উদ্ধার করে তীরে নিয়ে আসে বলে জানিয়েছেন তিনি।

সাফা আরো জানান, নৌকাটিতে নাইজেরিয়া, ঘানা এবং গাম্বিয়ার নাগরিকরা ছিলেন। বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন প্রথমে বন্ধ হয়ে যায়। পরে খারাপ আবহাওয়ার কারণে তা ডুবে যায়।

টুইটারে সাফা জানিয়েছেন, নৌকাটিতে কমপক্ষে ২০ জন নারী ও দুইজন শিশু ছিল।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে দারিদ্র্যের কারণে হাজার হাজার অভিবাসী সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এসব অভিবাসীর বেশিরভাগেরই গন্তব্য ইতালি। ২০২১ সালে অভিবাসীদের যাওয়ার হার আবার বেড়েছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাবার পথে সাগরে ডুবে মৃত্যু ঘটনা থামছেই না। অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে সাগরে নজরদারি বাড়ালেও জীবনের ঝুঁকি নিয়ে অনেকে সাগর পাড়ি দিচ্ছেন।

আইওএম-এর হিসেবে ২০২১ সালের ছয় মাসে আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি এবং মল্টা যাবার পথে সাগরে ডুবে পাঁচশ’র বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১