রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লকডাউন নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নতুন বার্তা

আকাশবার্তা ডেস্ক :

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ৫ আগস্টের পর কঠোর বিধিনিষেধ শিথিল করা হবে কিনা তা আগামী কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। তবে সবকিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার ওপর।

শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘কঠোর বিধিনিষেধ মানে সবকিছু বন্ধ থাকবে। যেহেতু রপ্তানিমুখী শিল্প ও কল কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে অন্যান্য অফিস পুরো খুলবে নাকি সীমিত পরিসরে খোলা রাখা যাবে, সেসব বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৩ কিংবা ৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

তিনি বলেন, ‘কারখানা খোলার বিষয়ে আমরা শিল্প মালিকদেরকে পরিষ্কার করে বলে দিয়েছি, যে সকল কর্মী ঢাকাতে আছে, বিশেষ করে কারখানার আশেপাশে রয়েছেন তাদের দিয়ে কাজ করাবেন। শিল্প মালিকরাও প্রতিশ্রুতি দিয়েছেন তারা ঢাকায় থাকা কর্মীদের নিয়ে কাজ শুরু করবেন এবং যারা বাড়িতে গেছেন তারা চাকরি হারাবে না। শিল্প মালিকরা নিজেদের ব্যবস্থাপনায় পর্যায়ক্রমে ওই সকল শ্রমিকদের ঢাকায় নিয়ে আসবেন।’

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ দেখতে হবে। সব কিছুর সমন্বয় করেই আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১