বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সরকার টিকা দেওয়ার নামে প্রতারণা করছে : মির্জা ফখরুল

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতি মাসে এক কোটি ডোজ টিকা দেওয়ার যে পরিকল্পনার কথা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সেটিকে এক ধরণের প্রতারণা।এ টিকা প্রাপ্তির নিশ্চয়তা ছাড়া এ ধরনের ঘোষণা প্রতারণা ছাড়া কিছু নয়।

রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, সরকার এখন পর্যন্ত টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে দিতে পারেনি। প্রতি মাসে এক কোটি ডোজ দেওয়ার জন্য টিকা প্রাপ্তির উৎস সরকার এখন পর্যন্ত জানাতে পারেনি। স্বাস্থ্যমন্ত্রীর এসব উক্তি এখন হাস্যকর হয়ে উঠেছে। এগুলো যে ফাঁকা বুলি, এটা বুঝতে আর জনগণের বাকি নেই।

মির্জা ফখরুল জানান, দেশে করোনার  উর্ধ্বমুখী করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সভা। তারা বলেছে, সরকারের নীতি ও অব্যবস্থাপনার কারণে বেশির ভাগ আক্রান্ত মানুষ পরীক্ষা করতে পারছে না। মানুষ হাসপাতালে কোনো শয্যা পাচ্ছে না। অক্সিজেন পাচ্ছে না। আইসিইউ পাচ্ছে না। জেলা হাসপাতালগুলোর পরিস্থিতি উন্নত করার কোনো চেষ্টা সরকারের নেই।

বিএনপির অভিযোগ, সরকার উদ্দেশ্যমূলকভাবে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার প্রকৃত চিত্র না দিয়ে অসত্য তথ্য দিচ্ছে। হাসপাতালে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বাধা-নিষেধ আরোপ করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ভয়ে সংবাদকর্মীরা প্রকৃত তথ্য তুলে ধরতে পারছেন না।

এছাড়া ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সভা বলেছে, অপরিকল্পিত লকডাউনে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। দুর্গত মানুষের কাছে সরকারের সহযোগিতা পৌঁছাচ্ছে না। লকডাউনের মধ্যে রপ্তানিমুখী কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে শ্রমিকেরা মারাত্মক ভোগান্তিতে পড়েছে। সরকারের এ ধরনের সিদ্ধান্তকে প্রহসন বলে উল্লেখ করেছে বিএনপি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১