সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দীর্ঘ দিন পর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

আকাশবার্তা ডেস্ক : 

দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার শর্তে আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। এর ফলে প্রায় দেড় বছর পরে বাংলাদেশিরা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছে। 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন ২০ হাজারের বেশি মুসল্লি ওমরাহ পালন করতে পারবেন। তবে ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৩টি দেশের নাগরিক আপাতত ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরাহ পালনের সুযোগ। সম্প্রতি আরবি নতুন বছরের প্রথম তারিখ থেকে ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। কত সংখ্যক মুসল্লি প্রতিদিন ওমরাহ পালনের সুযোগ পাবেন তাও জানিয়েছে সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান এবং লেবাননের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এসব দেশের নাগরিকরা আপাতত ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930