মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভ্যাকসিন না নিলে বেতন বন্ধ : অ্যাটর্নি জেনারেল কার্যালয়

আইন আদালত ডেস্ক : 

১৬ আগস্টের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া করোনার টিকা না নিলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।

সোমবার (২ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অ্যাটর্নি জেনারেল অফিসের যে সকল কর্মকর্তা ও কর্মচারি এখনো কোডিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরকে নিবন্ধন সম্পন্ন করে আগামী ১৬ আগস্টের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অ্যাটর্নি জেনারেল অফিসের সকল কর্মকর্তা-কর্মচারি ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত টিকা কার্ড/টিকা সনদ আগামী ২২ আগস্ট হতে ৩১ আগস্টের মধ্যে প্রশাসনিক শাখায় জমা প্রদান করবেন।

উক্ত সময়ের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ব্যতিত ভ্যাকসিন গ্রহণ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে বেতনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, অ্যাটর্নি জেনারেল স্যারের নির্দেশে নোটিসটি ইস্যু করা হয়েছে। আগামী ১৬ অগাস্টের মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীদের টিকা নিতে বলা হয়েছে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া এই সময়ের মধ্যে কেউ টিকা না নিলে বেতন বন্ধের পাশাপাশি তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (তিন জন), ডেপুটি অ্যাটর্নি জেনারেল (৬৬), সহকারী অ্যাটর্নি জেনারেল (১৫০) ছাড়াও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুই শতাধক কর্মকর্তা-কর্মচারী আছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১