বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কমলনগরে ছাত্রলীগের কমিটি নিয়ে উত্তেজনা, ধাওয়া

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করলে সদ্য বিলুপ্ত কমিটির সমর্থকরা ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (২১ জুন) বিকেলে কমলনগর উপজেলার মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ তিনমাস না হতেই ফের নতুন কমিটি গঠন করা হয়। এনিয়ে গত কয়েকদিন থেকে উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। সদ্য বিলুপ্ত কমিটি উপজেলার বিভিন্নস্থানে নতুন কমিটি বাতিল ও আগের কমিটি পুনর্বাহলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে।

বিষয়টি নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিকেলে নতুন কমিটি আনন্দ মিছিল করছে এমন খবর পেয়ে পুরাতন কমিটির লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে।

কমলনগর উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুস সামাদ রাজু বলেন, মাইন উদ্দিন ও সাদ্দাম অবৈধভাবে পকেট কমিটি গঠন নিয়ে এলাকায় আসলে ছাত্রলীগের উত্তেজিত কর্মীরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

কমলনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মাইন উদ্দিন বলেন, মুন্সিরহাট বাজারে ছাত্রলীগ আনন্দ মিছিল করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে বসলে সাবেক ছাত্রলীগ নেতা রাজু, রাকিব, জিহাদ ও হারুনসহ কয়েকজন বহিরাগতদের নিয়ে হামলার চেষ্টা করে।

স্থানীয় হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. হুমায়ুন বলেন, মুন্সিরহাট বাজারে ছাত্রলীগের নতুন কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে ছাত্রলীগের পুরাতন কমিটি ঘটনাস্থলে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১