সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বিধিনিষেধের শেষ দিনে আবারও বাড়লো মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ২৬৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৬১ জন। এর আগে ৫ আগস্ট দেশে করোনায় একদিনে ২৬৪ জনের মৃত্যু হয়। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৬১ জনের।  গত একদিনে দেশের ৭০৮টি ল্যাবে করোনার ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ।

করোনা থেকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৪ হাজার ৯০৩ জন। এ নিয়ে সুস্থ হলেন ১২ লাখ ৩৪ হাজার ৬৬২ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৫৪ জন, নারী ১১০ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930