শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ঈদ শুভেচ্ছা হিসেবে পাঞ্জাবী বিতরণ করেন এমপি।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অহিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান নিজাম, প্রেসক্লাবের সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য কাজী মাকছুদুল হক, প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল মনজুসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের সকল অন্যায়, অনিয়ম তুলে ধরতে হবে। আপনাদের লেখনির কারণে একটি ভালো সমাজ গড়ে তোলা সম্ভব। এমপি বলেন, আমি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাথে আছি, ভবিষ্যতেও থাকব। এ সময় এমপি প্রেসক্লাবে আজীবন সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

পরে এমপি মহোদয়কে বিদায়ের পর প্রেসক্লাবের এক নির্ধারিত সভায় সংসদ সদস্য একেএম শাহজাহান কামালকে প্রেসক্লাবে আজীবন সদস্য করার প্রস্তাব গৃহিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১