সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘পদ্মায় বারবার ধাক্কা ষড়যন্ত্র কি না, তদন্ত করতে হবে’

আকাশবার্তা ডেস্ক : 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগছে। পদ্মা সেতুর পিলারে আজকেও একই ঘটনা ঘটেছে। এটাকে তুচ্ছ ঘটনা বা কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না, সেটা তদন্ত করে দেখতে হবে।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পদ্মা সেতু পরিদর্শনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু এলাকার ১ নম্বর পিলারের সামনে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সক্ষমতার সোনালি ফসল পদ্মা সেতু। এ সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র আছে। এখনো পদ্মা সেতুর পেছনে লোক লেগে আছে। আমি সরিষার মধ্যে ভূত আছে কি না সেটা খুঁজে বের করতে হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এখন গোটা জাতির সম্পদ। সেতুতে কেন বারবার আঘাত লাগছে। এটা মানুষের অনুভূতিতে আঘাত লাগছে। আগামী বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধন করবেন বলে আমরা আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম, জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930