সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

তালেবান ক্ষমতা দখল করার প্রেক্ষাপটে আফগানিস্তান ছেড়ে গেলেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি। দেশটির একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে রোববার (১৫ আগস্ট) এ খবর দিয়েছে আল-জাজিরা।

জানা গেছে, তিনি পাশের দেশ তাজিকিস্তানে চলে গেছেন। এ নিয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, নিরাপত্তার কারণে আশরাফ গণির পরবর্তী গন্তব্য নিয়ে কোনো কিছু প্রকাশ করা যাচ্ছে না।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে রয়টার্স। এই বার্তা সংস্থা জানিয়েছে, আশরাফ গানি এরইমধ্যে তাজিকিস্তানের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করেছেন।

রয়টার্স লিখেছে, এ বিষয়ে বক্তব্যের জন্য তারা প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করলে সেখান থেকে বলা হয়েছে, ‘নিরাপত্তার স্বার্থে’ আশরাফ গানির গতিবিধি সম্পর্কে কোনো তথ্য দেওয়া তাদের পক্ষে ‘সম্ভব না’।

এদিকে তালেবান জানিয়েছে, আশরাফ গণি দেশ ছেড়েছে তারা সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ প্রায় সব প্রদেশ দখল করে ফেলেছে তালেবানরা। এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা-পর্যালোচনা। এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমাদ জিলালির নাম উঠেছে।

এদিকে বিরোধীপক্ষের প্রতি ক্ষমা ঘোষণা করেছে তালেবান। টুইটারে তালেবানের মুখপাত্রের বিবৃতিতে ক্ষমা করে দেওয়ার বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার বিকেলে কাতারের দোহায় অবস্থানরত তালেবান মুখপাত্র সুহায়েল শাহীনের ওই বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে যারা এর আগে আগ্রাসীদের জন্য কাজ করেছে, সাহায্য করেছে বা এখন যারা দুর্নীতিবাজ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে আসীন রয়েছেন তাদের সবার জন্য ইসলামিক আমিরাত দরজা খোলা রেখেছে এবং ক্ষমা ঘোষণা করেছে। আমরা আরেকবার তাদের আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা দেশ ও জাতির জন্য কাজ করতে এগিয়ে আসেন।

আল জাজিরার খবরে বলা হয়, তালেবানরা তাদের বাহিনীর সদস্যদের শান্ত থাকার ও সহিংসতা এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জাকওয়াল বলেছেন, আফগান জনগণকে চিন্তা করতে হবে না। শহরে কোনো হামলা হবে না এবং শান্তিপূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতার হস্তান্তর হবে।

এদিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে জালালির নিয়োগের চূড়ান্ত অনুমোদন তালেবান দেবে কিনা, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য এখন পর্যন্ত জালালিই সবচেয়ে যোগ্য ব্যক্তি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১