শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

কমলনগরে দুইশ’কেজি জাটকাসহ জেলে আটক : কারাদন্ড ও জরিমানা

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের কমলনগরে জাটকা ধরার দায়ে দুই জেলের ১৫ দিন করে কারাদন্ড ও পিরানহা মাছ বিক্রি করায় এক মাছ ব্যবসায়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মোল্লা এ আদেশ দেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা আবদুল কুদ্দুস, হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. হুমায়ুন, কমলনগর থানার এসআই মো. রফিক উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের আলী হোসেনের ছেলে নুর করিম (২৮), একই গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে নুর মোহাম্মদ (৩০) ও মাছ ব্যবসায়ী আজাদ (৩২)।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, সকালে মেঘনা নদীর মতিরহাট এলাকায় মৎস্য বিভাগ ও পুলিশ অভিযান চালিয়ে ২শ’ কেজি জাটকাসহ দুই জেলেকে আটক করা হয়। একই সময় পিরানহা মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী আজাদকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক দুই জেলের ১৫ দিন করে কারাদন্ড ও পিরানহা মাছ বিক্রি করার দায়ে এক মাছ ব্যবসায়ীর দুই হাজার টাকা জরিমানা করেন। এ সময় জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮