সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

১৫ দিনে টিকার দ্বিতীয় ডোজ দিতে পরামর্শ প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের সময় মাস থেকে কমিয়ে ১৫ দিন করার চিন্তা করা হচ্ছে বলে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় সময়টা একটু কমিয়ে দেওয়া যায় কিনা। এখন আমরা এক মাস দিচ্ছি। এক মাসের পরিবর্তে ১৫ বা ২০ দিন করে দিতে পারি কিনা, এটা বলেছেন। যদি সম্ভব হয় আমরা সেটাও করবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্যান্য দেশে ১৫ দিনের মধ্যে দেওয়া হয়, সেই দেশের রেফারেন্স টেনে বলা হয়েছে। এখন আমরা ডব্লিউএইচও’র সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

জাহিদ মালেক বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বললেন, শ্রমিকদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য। আমরা তো দিচ্ছি। ফ্রন্টলাইন ওয়ার্কার ডাক্তার-নার্স ও তাদের পরিবারকে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও তাদের পরিবারের সদস্য, গণমাধ্যম কর্মী ও তাদের পরিবার, ছাত্রদের এবং বিদেশে যারা চাকরির জন্য যাচ্ছে তাদেরকেও দেওয়া হচ্ছে। শ্রমিকদেরকেও দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, কিছু কিছু গার্মেন্টস, ওনাররা চাচ্ছে সকল গার্মেন্টস ফ্যাক্টরিতে যেন দেওয়া হয়। আমরা বলেছি ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে দেওয়া হবে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাক এবং সুরক্ষিত থাকুক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন দিচ্ছি, এতে সুরক্ষা বাড়বে। ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর হার খুবই কম। হাতে গোনা ১-২ হতে পারে। আমরা চাই সকলে ভ্যাকসিনেটেড হয়ে যাক এবং সুস্থ থাক। কিন্তু সংক্রমণ তো হয়। আমাদের এখন বিনোদনের জায়গাগুলো খুলে দেওয়া হয়েছে, রেস্টুরেন্ট ও যানবাহন খুলে দেওয়া হয়েছে। আমি আহ্বান করবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে এসমস্ত জায়গা ব্যবহার করবেন। অবশ্যই মাস্ক পরবেন এবং দূরত্ব বজায় রাখবেন। সময়মতো টিকা নিয়ে নেবেন। তাহলে দেশ ভালো থাকবে। মৃত্যুর হার যেভাবে কমছে, ইনশাল্লাহ সংক্রমণও কমে যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930