শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে এমপি নুরউদ্দিন চৌধুরী নয়নের মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের মাতা মরহুমা মনোয়ারা বেগম (৭৬) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাদ যোহর মরহুমার পৈত্রিক বাড়ি সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রামের আব্দুর রশিদ চৌধুরী হাই স্কুল প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি।

তার জানাজার নামাজে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুরে-ই-আলম, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, জেলা জজ কোর্টের পিপি এডভোকেট জসিম উদ্দিনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, আইনজীবি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার জনগণ অংশগ্রহণ করেন।

মরহুমার জানাযার নামাজ পড়ান টুমচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী।
এডভোকেট নয়ন এমপির মায়ের মৃত্যুতে লক্ষ্মীপুরের সকল সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০