সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কাবুল বিমানবন্দরের দায়িত্ব ছিল মার্কিন সেনাদের : জবিউল্লাহ মুজাহিদ

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ জোড়া বোমা হামলার নিন্দা জানিয়েছে তালেবান। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) শেষ বেলায় চালানো এসব হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১০৩ জনের প্রাণহানি হয়েছে।

দেশটি নিয়ন্ত্রণকারী তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, সারাদেশের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তাদের হাতে থাকলেও কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা। কাজেই এই হামলা প্রতিহত করতে না পারার ব্যর্থতা মার্কিন সেনাদের।

তিনি বলেন, আফগানিস্তানের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তালেবান যথেষ্ট তৎপর এবং এ ধরনের হামলা প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান আন্তর্জাতিক সমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা আফগানিস্তানকে সন্ত্রাসবাদের লালনভূমিতে পরিণত হতে দেবে না।

এদিকে কাবুলে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক বিৃবতিতে ওই হামলার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, যেকোনো উপায়ে সন্ত্রাসবাদের আত্মপ্রকাশের নিন্দা জানায় পাকিস্তান। বিবৃতিতে নিহতদের পরিবারবর্গকে শোক জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১