বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নিজস্ব উদ্যোগে সড়ক মেরামতের অতিরিক্ত টাকা আদায় নিয়ে সফিক মোল্লা নামের এক অটোরিকশা চালক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের মরদেহ শুক্রবার দিবাগত রাতে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এরআগে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের আসমত আলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সফিক স্থানীয় মজিদ মোল্লার ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় চররমনী মোহন গ্রামের আসমত আলী সড়ক (কাঁচা) চলমান বর্ষায় বৃষ্টিতে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। সম্প্রতি তৌহিদ ও মামুনসহ কয়েকজন যুবক শ্রমিকদের দিয়ে ওই সড়ক মেরামতের কাজ করান। এরপর ওই সড়কে চলাচলকৃত যানবাহন থেকে ১০০ টাকা করে তুলতে থাকেন তারা। শুক্রবার বিকেলে অটোরিকশা চালক সফিক ও মিন্টু নামের এক মোটরসাইকেল আরোহী যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যায়। এসময় দু’জনের কাছে ২০০ টাকা চাইলে তারা ১০০ টাকা দেন। পরে সন্ধ্যায় সেই অটোরিকশা চালক ফেরার পথে তারা আবারো তাকে আটকিয়ে ৫০০ টাকা দাবী করে। তা না দেয়ায় তৌহিদ ও মামুনসহ ৭-৮ জন যুবক তাকে বেদম মারধর করে। পরে সে বাড়ি ফিরলে কয়েকবার বমি করে মারা যান।

খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, সড়ক সংস্কারের টাকা তুলতে গিয়ে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে আহত অটোরিকশা চালক সফিক মারা যান। তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১