সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন মাউশির ডিজি

শিক্ষা ডেস্ক :

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেছেন, সরকার আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিলেও করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে না আসলে শিক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় মূল্যায়ন করেই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট এবং করোনা পরবর্তী শ্রেণি কার্যক্রম চালুর পূর্ব প্রস্তুতি পর্যবেক্ষণ উপলক্ষে নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনার পর কলেজ খুলে দেওয়া হবে।

তবে স্কুলের শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় যেহেতু এই মুহূর্তে তাদের টিকার আওতায় আনা যাচ্ছে না, তাই স্কুল খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রী আগামী সপ্তাহে কারিগরি কমিটির সঙ্গে আলোচনায় বসবেন। তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভা শেষে দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিদর্শন করেন।

পরে তিনি পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ কলেজ এবং মর্গ্যান বালিকা উচ্চা বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠান দুইটির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930