মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

গৃহবধূর গোপনাঙ্গ সেলাই করে দিলো হাতুড়ে ডাক্তার!

এক্সক্লুসিভ ডেস্ক :

ভারতের উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশেও অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রীর গোপনাঙ্গ সেলাই করলো স্বামী।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মধ্যপ্রদেশের সিংরৌলি জেলার রাইলা গ্রামে শুক্রবার (২৭ আগস্ট) এ ঘটনা ঘটেছে।

মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বয়স ৫৫ বছর। সে গ্রামের হাতুড়ে ডাক্তার। তার স্ত্রী, বয়সে তার থেকে অনেকটাই ছোট।

সম্প্রতি, রাইলা গ্রামেরই আরেক পুরুষের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করা শুরু করেছিল অভিযুক্ত স্বামী। এই নিয়ে স্বামী-স্ত্রীতে প্রায়ই তর্ক-বিতর্ক চলত। এমনকী, অভিযুক্ত স্ত্রী-এর গায়ে হাত তুলত বলেও অভিযোগ। তবে এদিন অবস্থা চরমে ওঠে।

অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার জানিয়েছেন, এদিনও একই বিষয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়েছিল। অভিযুক্ত স্বামী প্রথমে স্ত্রীকে মারধর করে। পরে তার গোপনাঙ্গ সেলাই করে দেন বলে অভিযোগ। মহিলা কোনোক্রমে বাড়ি থেকে পালিয়ে গিয়ে থানায় স্বামীর নামে অভিযোগ দায়ের করেন।

এসএসপি আরও জানিয়েছেন, মেডিকেল রিপোর্টে ওই মহিলার অভিযোগ নিশ্চিত করা হয়েছে।

ডাক্তাররা জানিয়েছেন, কিছু ধারালো ধাতব কাঁটা ব্যবহার করে ওই মহিলার গোপনাঙ্গ সেলাই করা হয়েছিল।

অভিযুক্ত স্বামীকে অবশ্য ধরতে পারেনি পুলিশ। স্ত্রী পুলিশে অভিযোগ জানাতে গিয়েছে শুনেই সে এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে।

মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। নির্যাতিতা মহিলাকে সিংরৌলি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

তবে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহের বশে, স্ত্রীর গোপনাঙ্গ সেলাই করে দেওয়ার ঘটনা ভারতে এই প্রথম ঘটেনি। চলতি বছরের মার্চ মাসেই উত্তরপ্রদেশের রামপুর জেলায় একজন ব্যক্তি তার স্ত্রীর গোপনাঙ্গকে তামার তার দিয়ে সেলাই করার চেষ্টা করেছিল। সে ছিল পেশায় দিনমজুর। একইভাবে স্ত্রী’র অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ ছিল তার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১