শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ ইং ২৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‘এ কেমন দেশ, কেমন সরকার আমরা বানালাম’

আকাশবার্তা ডেস্ক :

‘এ কেমন দেশ, কেমন রাষ্ট্র, কেমন সরকার আমরা বানালাম, যেখানে আমাদের সন্তানেরা নিখোঁজ হয়ে যাবে। প্রেসক্লাবে আয়োজিত এক মানবন্ধনে এমনই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছে ‘গুম’ শব্দটি পরিচিত ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশে গুমের সংস্কৃতি চালু। এ সংস্কৃতি বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছে ‘গুম’ শব্দটি পরিচিত ছিল না। এই সরকার ক্ষমতা দখলের পর থেকে এই শব্দটি চালু হয়েছে। যারাই একটু প্রতিবাদী সচেতন তাদের স্তব্ধ করে দেয়া হয় এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যখনই আন্দোলন করে কেউ, তখনই তাদের তুলে নিয়ে যাওয়া হয়, গুম করে দেয়া হয়। সরকারের কাছে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে তারা বলেন- ‘আমরা কিছুই জানি না’।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১