শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

সৌভাগ্য তিনি এসেছিলেন, দুর্ভাগ্য তাঁর কোনো স্মৃতিচিহ্ন নেই

রাকিব হোসেন আপ্র :

লক্ষ্মীপুরবাসীর সৌভাগ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর জীবদ্দশায় লক্ষ্মীপুরে এসেছিলেন। কিন্তু চরম দুর্ভাগ্য হলো জাতির এই কিংবদন্তির কোনো স্মৃতিচিহ্ন লক্ষ্মীপুরে এখন পর্যন্ত সংরক্ষণ করা যায়নি। কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত এক আলোচনা সভায় এমনটাই বলছিলেন স্থানীয় শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী ও চিকিৎসক সহ সাহিত্য প্রেমী বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

শনিবার রাতে লক্ষ্মীপুর মিডিয়া সেন্টারের কার্যালয়ে এ আয়োজন করে নজরুল একাডেমী লক্ষ্মীপুর জেলা শাখা। এসময় জাতীয় কবির নামে লক্ষ্মীপুরে একটি দৃষ্টিনন্দন তোরণ স্থাপন এবং সড়কের নামকরণের দাবি জানানো হয়।

একাডেমীর সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক মো. মাইন উদ্দিন পাঠান। এছাড়াও কবি মুজতবা আল মামুন, কবি এসএম জাহাঙ্গীর, অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, অধ্যক্ষ মুহাম্মদ মমিন উল্লাহ, অ্যাডভোকেট ফখরুল ইসলাম জুয়েল, ভোরের মালঞ্চ পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও টিংকু রঞ্জন পাল সহ আরো অনেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী থেকে আলোচনা করেন।

বক্তারা বলেন, ১৯২৬ কিংবা ১৯২৭ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লক্ষ্মীপুরে এসেছিলেন, এটা লক্ষ্মীপুরবাসীর জন্য সৌভাগ্যের বিষয়। কিন্তু এই কিংবদন্তির কোনো স্মৃতিচিহ্ন এখন পর্যন্ত লক্ষ্মীপুরে স্থাপন করা যায়নি। এটা লক্ষ্মীপুরবাসীর জন্য চরম দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়।

তাই অবিলম্বে লক্ষ্মীপুর পৌর শহরের প্রধান ব্রিজ থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত সড়কটির নামকরণ কাজী নজরুল অ্যাভিনিউ করার দাবি জানান তারা। একই সাথে জাতীয় কবির নামে লক্ষ্মীপুরে পৌর শহরে প্রবেশের মুখে একটি তোরণ এবং টাউন লাইব্রেরির সামনে একটি নাম ফলক নির্মাণের জোর দাবি জানানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১