সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘পুলিশ হবে সাংবাদিক, গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন’

আকাশবার্তা ডেস্ক :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশ-বিদেশে পুলিশের অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নিউজ পোর্টাল চালু করা হয়েছে। নিউজ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদরদফতরে নিউজ ডট পুলিশ ডট গভ ডট বিডি (news.police.gov.bd) পোর্টালটির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে বলেও জানান আইজিপি।

তিনি বলেন, প্রাথমিকভাবে বাংলায় নিউজ পোর্টালটি চালু হয়েছে। পরবর্তীতে আমরা ইংরেজি ভার্সন চালু করবো। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এ পোর্টালে। এছাড়াও প্রতিদিন বাংলাদেশে অসংখ্য পজিটিভ সংবাদ থাকে, সেগুলোও তুলে ধরা হবে এখানে। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।

ড. বেনজীর আরো বলেন, পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতি সাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। এরই অংশ হিসেবে এ নিউজ পোর্টাল। আমি যখন ডিএমপি কমিশনার ছিলাম তখন সরকারি দফতর হিসেবে প্রথমবারের মতো মিডিয়া সেন্টার করা হয়। সাংবাদিকদের সুবিধার্থে সেখানে ডেস্কটপ দেয়া হয়েছে, ওয়াই-ফাই, লাউঞ্জ করা হয়েছে। এছাড়াও আমি যখন র‍্যাব মহাপরিচালক (ডিজি) ছিলাম তখন সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়াপাড়ায় র‍্যাবের মিডিয়া সেন্টার করি। ডিএমপি নিউজ (https://dmpnews.org/) প্রতিষ্ঠা করেছি, এ পোর্টালটি এ পর্যন্ত ১৮ কোটি পাঠক ভিজিট করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930