মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

স্কুল শিক্ষার্থীদের টিকার সিদ্ধান্ত কাল

আকাশবার্তা ডেস্ক :

করোনা সংক্রমণ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগের বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান ।

তিনি বলেন, আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিশুদের করোনা টিকা দেওয়া হবে কি না।

খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের টিকা দেওয়া হোক। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনও নির্দেশনা পাইনি। আমেরিকায় শিশুদের যে টিকা দেওয়া হয়েছে তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সেরকম আমাদের দেশেও হতে পারে।

ডিজি আরও বলেন, আমেরিকারতে স্কুল-কলেজে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সেটা তাদের নিজের ব্যবস্থাপনায় দিয়েছে। নিজস্ব দেশের প্রটোকলের মাধ্যমে তারা দিয়েছে। এখন আমাদের দেশেও হতে পারে।

ডিজি বলেন, দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়োশোনা অনেকটায় স্থগিত অবস্থায় রয়েছে। টিকা দিয়ে তাদের স্কুল-কলেজে নিয়ে আসতে পারলে সেটা খুবই ভালো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০