বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পুলিশের সাংবাদিকতা নিয়ে যা বললেন ফখরুল

আকাশবার্তা ডেস্ক : 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখন পুলিশ সাংবাদিকতা করে তখন বুঝতে হবে সব শেষ। কারণ তারাই বলে, বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। এদের কাছেই এখন সব ক্ষমতা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশ যখন চোর ডাকাত ধরা বাদ দিয়ে এই কাজ করবে, তখন তার কাছে কী আশা করা যাবে?

এর আগে, গত বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ পুলিশের একটি গ্রুপ সাংবাদিকতাও করবে। যারা পুলিশের বিভিন্ন অর্জন ও বাংলাদেশের ইতিবাচক সংবাদ মানুষের সামনে তুলে ধরবেন। এজন্য বাংলাদেশ পুলিশের একটি নিউজ পোর্টাল যাত্রা শুরু করেছে।

মির্জা ফখরুল বেনজীর আহমেদের এমন মন্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ চাঁদাবাজি করে মানুষ আটকে রাখছে। সেখানে তারা আবার নতুন কাজ শুরু করেছে। এটা কিন্তু সুদূরপ্রসারী।

তথ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দেশে এখন গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। অথচ তথ্যমন্ত্রী বলছেন, সোশ্যাল মিডিয়ায় বাইরে থেকে যেসব টিভি ও ভিডিও চালানো হচ্ছে, তা প্রচারণা করার জন্য এখন থেকে অনুমতি নিতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ আলোচনা সভায় আরও অনেকেই উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১