মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চাকরিজীবী নারী-পুরুষের বিয়ে নয়, সংসদে এমপির অভিনব প্রস্তাব

আইন আদালত ডেস্ক :

বেকার সমস্যা সমাধানে শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অভিনব এক প্রস্তাব দিয়েছেন বগুড়ার স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।

তিনি বলেন, চাকরিজীবী পুরুষ যাতে চাকরিজীবী নারীকে বিয়ে করতে না পারে কিংবা চাকরিজীবী নারী যাতে চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারে, এরকম একটা আইন করা দরকার। এতে বেকার সমস্যার সমাধান হবে।

সংসদীয় আসন সীমানা নির্ধারণে নতুন আইন পাসের প্রক্রিয়ায় আলোচনায় দাঁড়িয়ে আইনমন্ত্রীর কাছে এমন দাবি জানান তিনি।

বাবলু আরও বলেন, চাকরিজীবী দম্পতি একসাথে কাজ করতে বাইরে গেলে সন্তান গৃহকর্মীর হাতে নির্যাতন হয়। এজন্য আইনটি দরকার। এতে শিশু নির্যাতনও কমবে।

পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এরকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দুই কদমও হাঁটতে পারবো না। আমি জনপ্রতিনিধি। বাক স্বাধীনতা আছে। তিনি (বাবলু) স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি যা ইচ্ছা তাই করতে পারি না।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বাবলু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১