বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টাইগারদের লজ্জার হার

স্পোর্টস ডেস্ক :

দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে বাংলাদেশকে ৫২ রানে হারালো নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজের ব্যবধান দাঁড়াল ২-১। প্রথম দুই ম্যাচ জিতেছিল টাইগাররা।

রোববার (৫ সেপ্টেম্বর) রোববার জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হতো টাইগারদের। এমন সহজ সমীকরণের ম্যাচে কিউইদের বিপক্ষে ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.৪ ওভারে মাত্র ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ৫২ রানে জিতে সিরিজে ( ২-১) ব্যবধান কমায় কিউইরা।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে টানা তৃতীয় জয়ের পর চতুর্থ খেলায় হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে ৬২ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলাস। এই জুটিতেই ১২৮/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ২৯ বলে ৩৬ রান করেন নিকোলাস। আর ৩০ বলে ৩০ রান করেন টম ব্লান্ডেল।

টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২.৫ ওভারে স্কোর বোর্ডে ২৩ রান তুলেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। এরপর ৫৩ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের দুই স্পিনার এজাজ প্যাটেল ও ম্যাককলিনের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন লিটন দাস, মেহেদি হাসান, সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি উইকেটের এক পাশ আগলে রেখে দলের পরাজয়ের ব্যবধান কিছুটা হলেও কামান। ৭৪ মিনিট ব্যাটিং করে ৩৭ বলে দলের হয়ে সর্বোচ্চ মাত্র ২০ রান করেন মুশফিক।

এছাড়া ১৫ ও ১৩ রান করে ফেরেন দুই ওপেনার লিটন ও নাঈম। বাকি ৮জন ব্যাটসম্যান দুই অঙ্কোর ফিগার রান করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ১৬ রানে ৪ উইকেট নেন এজাজ প্যাটেল। ১৫ রানে ৩ উইকেট শিকার করেন ম্যাককলিন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১২৮/৫ (নিকোলাস ৩৬*, ব্লান্ডেল ৩০*, রাচিন রবীন্দ্র ২০, উইলি ইয়াং ২০; সাইফউদ্দিন ২/২৮)।

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ৭৬/১০ রান (মুশফিক ২০*, লিটন ১৫, নাঈম ১৩; এজাজ প্যাটেল ৪/১৬, ম্যাককলিন ৩/১৫)।

ফল : নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১