বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং অন্য রাজনীতিবিদরাও সর্বস্তারের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার ঈদের সকালে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

গণভবনে সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে তিনি বিচারপতি এবং বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এছাড়া বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সকাল ১১টায় বনানীতে দলের কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঈদের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিকসহ সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি প্রধান খালেদা জিয়া।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেলা ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কূটনীতিক এবং পরে বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে বিএনপি চেয়ারপারসন শুভেচ্ছা বিনিময় করবেন।

শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বনানীতে ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন বলে জানান রিজভী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১