সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদার মুক্তির আবেদন

আকাশবার্তা ডেস্ক :

উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের করা আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এর আগে, শনিবার (২৮ আগস্ট) আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও কারাগারে যেতে হবে। কারাগারে গিয়ে বিদেশ যাওয়ার আবেদন করা না হলে তা বিবেচনা করা হবে না।

আইনমন্ত্রী বলেছিলেন, তিনি বলেন, ‘প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছিল, আমরা মতামত দিয়ে দুপুরে এটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

মতামতে কী বলা হয়েছে, জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর কাছে যাবে, তারপর চূড়ান্ত হবে। এর আগে তো আমি কিছু বলতে পারব না।’

ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি নিয়ে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে আবারও তাকে জেলে যেতে হবে। এরপর নতুন করে আবেদন করতে হবে। কারণ যে আবেদনের পরিপ্রেক্ষিতে তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, সেটার আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। সেই আবেদন নিষ্পতি হয়ে গেছে।

বিএনপি চেয়ারপারসন এখন গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। এরই মধ্যে করোনার দুই ডোজ টিকাও নিয়েছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930