সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাপ্রধান

আকাশবার্তা ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স-২০২১ এ যোগদানের উদ্দেশ্যে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউগিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ বছর আইপিএসিসি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যৈষ্ঠ নেতৃবৃন্দ অংশ নেবেন। এ বছরের আইপিএসিসিতে ভবিষ্যৎ অপারেশনাল এনভারমেন্টের ওপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

এতে আরও বলা হয়, সেনাপ্রধানের এই সফরের মধ্যে দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সেই সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করা হয়। সফর শেষে ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন সেনাপ্রধান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930